ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার (২০ জুন) তেহরানের আরেকটি হাসপাতাল ইসরায়েলি হামলার শিকার হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধানের দেওয়া তথ্য অনুযায়ী, এটি ইরানের তৃতীয় হাসপাতাল যা আক্রান্ত হলো। এ ছাড়াও, ছয়টি অ্যাম্বুলেন্স এবং একটি সমন্বিত স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রও ইসরায়েলি বাহিনীর ‘নৃশংস হামলার’ শিকার হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে যে, এই ‘কাপুরুষোচিত আগ্রাসনের’ গত সাত দিনে ইসরায়েল ছয়টিরও বেশি আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘন করেছে।