ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ তেহরানে ‘সরকারের প্রতীক’ লক্ষ্য করে হামলা বাড়ানোর জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন। তার লক্ষ্য হলো ইরান সরকারকে অস্থিতিশীল করা।
কাটজ এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদেরকে অবশ্যই সরকারের সমস্ত প্রতীক এবং জনগণের ওপর নিপীড়নের প্রক্রিয়া এবং সরকারের ক্ষমতার ভিত্তি, যেমন রেভল্যুশনারি গার্ডকে আঘাত করতে হবে।’
তার শুক্রবারের (২০ জুন) এই মন্তব্য ইরানের পরমাণু কর্মসূচির ওপর সীমিত হামলা থেকে সরে এসে দেশটির সরকারকে অস্থিতিশীল করার দিকে ইসরায়েলের যুদ্ধ লক্ষ্যের ধীরে ধীরে পরিবর্তনকেই নির্দেশ করে। গতকাল কাটজ প্রকাশ্যে বলেছিলেন, ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে হত্যা করতে চায়। খবর আল-জাজিরা।