Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৫ ২১:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ‘সবার উপরে দেশ’ স্লোগান নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’। শুক্রবার (২০ জুন) বিকেলে সাবেক সামরিক কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার দেশপ্রেমিক নাগরিকদের উদ্যোগে এই দলটি গঠিত হয়েছে।

নতুন এই রাজনৈতিক দলের নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান এবং ক্যাপ্টেন (অব.) মো. শফিকুর ইসলাম।

এর আগে এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান জানান, তাদের দলের মূল লক্ষ্য হলো সব নাগরিকের সমান অধিকার, ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা, কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী সুশাসন প্রতিষ্ঠা করা।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও প্রচলিত রাজনৈতিক দলগুলো ‘জুলাই বিপ্লবের মূল চেতনা’ থেকে সরে এসেছে। এর ফলে পলাতক ফ্যাসিস্টদের লাল পাসপোর্ট নিয়ে দেশত্যাগ, শহীদদের পরিবারের প্রতি অবহেলা, আহতদের পুনর্বাসনের ঘাটতি এবং চিহ্নিত দোষীদের রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে।’

ক্যাপ্টেন (অব.) মো. শফিকুর ইসলাম জানান, নতুন দলের উদ্দেশ্য হলো ক্ষমতার লোভ নয়, বরং সুশাসন, ন্যায়বিচার ও জনকল্যাণ প্রতিষ্ঠার জন্য কাজ করা। তিনি বলেন, ‘রাজনীতিকে ব্যবসা নয়, বরং পবিত্র দায়িত্ব হিসেবে তুলে ধরতে চাই আমাদের দলকে। রাজনীতি মানে অনেকের কাছে চাঁদাবাজি, দুর্নীতি, অপকর্মে জড়িত হওয়ার অন্যতম মাধ্যম। আমার দল সেসব থেকে ভিন্ন কিছু করতে চায়। এখানে কোনো অসৎ লোকের স্থান হবে না।

দলটির সহ-সভাপতি পদে রয়েছেন ক্যাপ্টেন (অব.) শফিকুল ইসলাম, সাঈদ আলী সিকদার, লে. কর্নেল (অব.) ইমরান, মো. আমাজ আহমেদ ও অ্যাড. মো. নাসিম উদ্দিন মো. বায়েজিদ।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন লে. (অব.) সাইফুল্লাহ খান, সাজ্জাদ হোসেন ইউনুস ও মো. আহসানুল্লাহ।

এ ছাড়াও গুরুত্বপূর্ণ পদে রয়েছেন

  • সাংগঠনিক সম্পাদক: মেজর (অব.) রাকিবুল হাসান ও কৃষিবিদ মঞ্জুর হোসেন।
  • সহ-সাংগঠনিক সম্পাদক: হাফেজ আবুল হাসানাত, মো. জাহিদুল ইসলাম, মুশাফিকুর রহিম রনি, ইঞ্জিনিয়ার কামরুল হাসান।
  • আইনবিষয়ক সম্পাদক: অ্যাড. অলিদ আহমেদ।
  • নারী ও শিশুবিষয়ক সম্পাদক: আনিকা তাসনিম খান।
  • সহ-সম্পাদক: মৌসুমী আক্তার সুমি।
  • শ্রমবিষয়ক সম্পাদক: শাহাদাত হোসাইন।
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক সম্পাদক: মেজর (অব.) শাহেদুল ইসলাম।
  • সহ-সম্পাদক: মো. জহিরুল হক।
  • দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক: ইয়াসির আরাফাত।
  • আপ্যায়নবিষয়ক সম্পাদক: মনিরুল ইসলাম।
  • সহ-সম্পাদক: শারমিন আক্তার মুক্তা।
  • শিক্ষাবিষয়ক সম্পাদক: মো. রাহুল আমিন।
  • স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক: ডা. সৌরভ চন্দ্র মজুমদার।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

শুভ মহালয়া আজ
১০ অক্টোবর ২০২৬ ১০:০৭

আরো