Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরান-ইসরায়েল যুদ্ধ / যুক্তরাষ্ট্র সরাসরি জড়ালে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ পালটে যাবে

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুন ২০২৫ ১৭:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরান ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ নবম দিনে গড়িয়েছে, আর এর সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার জল্পনা তীব্র হচ্ছে। এমনটা ঘটলে তা কেবল এই অঞ্চলের সামরিক সমীকরণকেই পালটে দেবে না, বরং পশ্চিম এশিয়ায় আমেরিকার বিশাল ও গুরুত্বপূর্ণ স্বার্থকে তাৎক্ষণিক এবং নজিরবিহীন হুমকির মুখে ঠেলে দেবে।

শনিবার (২১ জুন) মেহের নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বর্তমানে ইরাক, সিরিয়া, জর্ডান, পারস্য উপসাগরীয় উপকূলবর্তী দেশগুলো এবং আরব উপদ্বীপে যুক্তরাষ্ট্রের ডজনখানেক সক্রিয় সামরিক ঘাঁটি রয়েছে। এই ঘাঁটিগুলো এরই মধ্যেই প্রতিরোধ বাহিনীগুলোর (রেজিস্ট্যান্স ফোর্সেস) পক্ষ থেকে বারবার সতর্কবার্তার লক্ষ্যবস্তু হয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি জর্ডানে সিরিয়া-ইরাক সীমান্তের কাছে একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় বেশ কয়েকজন আমেরিকান সেনা নিহত ও আহত হন। এই ঘটনা আবারও প্রমাণ করে যে, যেসব এলাকাকে আগে তুলনামূলকভাবে নিরাপদ মনে করা হতো, সেগুলোও এখন হামলার আওতার মধ্যে চলে এসেছে।

এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রায় ৪০,০০০ থেকে ৪৫,০০০ সৈন্য মোতায়েন রয়েছে। যুক্তরাষ্ট্রের এই সকল ঘাঁটি এখন সরাসরি হুমকির মুখে। যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ তাদের জন্য ইরান ও তার মিত্রদের অপ্রতিসম পালটা হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করবে।

সারাবাংলা/এইচআই