Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরসরাইয়ে পুকুরে ডুবে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

স্টাফ করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৬ ২৩:১৮

মুজাহিদুল ইসলাম নাফিজ।

চট্টগ্রাম: জেলার মিরসরাইয়ে পুকুরে ডুবে মুজাহিদুল ইসলাম নাফিজ নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জমাদার গ্রামে এ ঘটনা ঘটে।

মুজাহিদুল ইসলাম নাফিজ (২৪) ওই গ্রামের গোল বক্স মুহুরী বাড়ির অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল মোস্তফার ছোট ছেলে। তিনি ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চিটাগং (ইউসিটিসি) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

নিহতের স্বজন আব্দুর রহিম বলেন, নাফিজরা পরিবারসহ চট্টগ্রাম শহরে বসবাস করেন। গত দুই দিন আগে তারা সপরিবারে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। শনিবার দুপুরে তিনি বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন। এ সময় ঘাটে পা পিছলে গভীর পানিতে তলিয়ে যান। সাঁতার না জানায় আর উপরে উঠে আসতে পারেনি নাফিজ। পরে স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সিলেটে বাসচাপায় মা-মেয়ে নিহত
১০ অক্টোবর ২০২৬ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর