Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইস্পাহানে সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা করেছে ইসরায়েল


২১ জুন ২০২৫ ১৭:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী ভিডিও ও ছবি প্রকাশ করেছে।

ইসরায়েল বলছে, ওই ছবি ও ভিডিওকে ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় চালানো হামলার প্রমাণ।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র আবিচাই আদরায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ছবি ও ভিডিওর কথা উল্লেখ করে বলেন, ‘এটাই ইস্পাহানের সেই পারমাণবিক স্থাপনা, যেখানে ইউরেনিয়াম রূপান্তর করা হয়। এটি পরমাণু অস্ত্র তৈরির পথের পরবর্তী ধাপ।’

ওই মুখপাত্র আরও জানান, ইসরায়েলের বিমানবাহিনী ওই কেন্দ্রীয় স্থাপনাসহ সেন্ট্রিফিউজ উৎপাদনের জন্য ব্যবহৃত ভবনগুলোতে হামলা চালিয়েছে। ইরানের পারমাণবিক প্রকল্পে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে।