
অধিকৃত ভূখণ্ডের গালিল অঞ্চলের বেইত শেয়ান এলাকায় একটি ভবনে ড্রোন হামলা চালানো হয়েছে। প্রকাশিত ছবিগুলো ইঙ্গিত দিচ্ছে, এই হামলায় ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, ইসরায়েলি গণমাধ্যমগুলো অধিকৃত অঞ্চলে ড্রোন হামলার একটি বড় ঢেউয়ের খবর দিয়েছে। প্রতিবেদন অনুসারে, দুটি ড্রোন নেগেভ অঞ্চল এবং অধিকৃত ভূখণ্ডের টাইবেরিয়াস হ্রদের দক্ষিণে আঘাত হেনেছে।
ড্রোন অনুপ্রবেশের আশঙ্কায় জর্ডান উপত্যকায় অবস্থিত ইসরায়েলি বসতিগুলোতেও অ্যালার্ম সাইরেন বেজে ওঠে।
সর্বশেষ খবর অনুযায়ী, অধিকৃত অঞ্চলের দক্ষিণে নেগেভ অঞ্চলে একটি ইরানি ড্রোন আঘাত হানার ফলে একজন ইসরায়েলি পুলিশ সদস্য আহত হয়েছেন।