Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানের দক্ষিণ-পশ্চিমে ইসরায়েলের ফের হামলা


২১ জুন ২০২৫ ২০:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েল দক্ষিণ-পশ্চিম ইরানে আরও সামরিক হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের যুদ্ধবিমানগুলো খুজেস্তান প্রদেশের আহভাজ এবং বন্দর-ই মাহশাহর শহরে অবস্থিত সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। খবর আল-জাজিরা।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচে আদ্রাই ‘এক্স’ (সাবেক টুইটার)-এ এই হামলার কথা নিশ্চিত করেছেন। তবে, তিনি বিস্তারিত আর কোনো তথ্য দেননি।

এদিকে, ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আহভাজ এবং বন্দর-ই মাহশাহরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।