Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলি হামলায় ইরানের হোভেইজেহ জরুরি কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস


২১ জুন ২০২৫ ২২:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েল খুজেস্তান প্রদেশের হোভেইজেহ শহরে একটি জরুরি কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে কেন্দ্রটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। খবর বিবিসি।

প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী, খুজেস্তান প্রদেশের জরুরি পরিষেবা বিভাগ এবং আহভাজ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেস হোভেইজেহ’র ‘১১৫ জরুরি কেন্দ্র’ সম্পর্কে পৃথক বিবৃতি দিয়েছে।

আহভাজ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেস তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, হামলায় কেন্দ্রটি ‘সম্পূর্ণ’ ধ্বংস হয়ে গেছে। তবে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই হামলার বিষয়ে ইসরায়েল এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি।