Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ২২:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২১ জুন) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নাসীরুদ্দীন পাটওয়ারীর জ্বর ছিল। চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিক পরীক্ষায় তার ডেঙ্গু রিপোর্ট নেগেটিভ এসেছে।

মুশফিক আরও বলেন, ‘উনি কিছুটা দুর্বল অনুভব করছিলেন। স্বাস্থ্যগত সতর্কতার কারণে আমরা হাসপাতালে ভর্তি করিয়েছি। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।’

পার্টির পক্ষ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, নাসীরুদ্দীন পাটওয়ারী জাতীয় নাগরিক পার্টির সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। দলের কেন্দ্রীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা রাখছেন।

সারাবাংলা/এফএন/পিটিএম