Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়াদের আন্দোলনে পুলিশের জলকামান

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৩:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ১৮তম শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করে সনদ দেওয়ার দাবিতে আন্দোলনরত প্রার্থীদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

রোববার (২২ জুন) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে, বেলা ১১টায় প্রেস ক্লাবের সামনে থেকে আন্দোলনকারীরা অগ্রসর হতে গেলে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশ তাদের বার বার সরে যেতে বললেও আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন।

বেলা সাড়ে ১১টার তাদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম বলেন, এই এলাকায় সড়ক অবরোধ করে যেকোনো প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ রয়েছে। পুলিশের অনুমতি ব্যতীত তারা এখানে সড়ক বন্ধ করে সমাবেশ করছিল। তাই তাদের জলকামান ছুঁড়ে ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা বা মৌখিক পরীক্ষায় বসার জন্য নির্বাচিত হয়েছিলেন ৮৩ হাজার ৮৬৫ জন প্রার্থী। গত ৪ জুন চূড়ান্ত ফল প্রকাশিত হলে তাদের মধ্য থেকে ৬০ হাজার ৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হন।

অনুত্তীর্ণ ২৩ হাজার প্রার্থীর একাংশ রোববার সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে তাদের উত্তীর্ণ ঘোষণা করে শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার দাবি জানান।

সারাবাংলা/ইউজে/এসডব্লিউ