Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আন্তর্জাতিক ‌ফ্লেম অ্যাওয়ার্ডস এশিয়ায় ৫ ক্যাটাগরিতে সেরা বিকাশ

সারাবাংলা ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬ ১০:৩৭

এশিয়ার আঞ্চলিক মার্কেটিং ও কমিউনিকেশনস বিষয়ক অ্যাওয়ার্ড ‘আরএমএআই ফ্লেম অ্যাওয়ার্ডস এশিয়া ২০২৬’-এ ৫টি ক্যাটাগরিতে সর্বোচ্চ সম্মাননা পেল দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহকদের মাঝে ডিজিটাল লেনদেন বিষয়ে সচেতনতা বাড়াতে দেশজুড়ে পরিচালিত পৃথক তিনটি ক্যাম্পেইনের জন্য পাঁচটি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই অ্যাওয়ার্ড প্রোগ্রামে ‘বিকাশ অ্যাপ আপডেট ক্যাম্পেইন’ একাই তিনটি ক্যাটাগরিতে সেরা হয়েছে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী অ্যাপের আধুনিক ফিচারগুলো সফলভাবে তুলে ধরায় ক্যাম্পেইনটি “ব্র্যান্ড অ্যাক্টিভেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স”, “কমিউনিটি, কালচার অ্যান্ড সোশাল ইমপ্যাক্ট” এবং “ইনফ্লুয়েন্সার, অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিটি লিডার অ্যাক্টিভেশন” ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয়।

বিজ্ঞাপন

এছাড়া মাঠপর্যায়ে ডিস্ট্রিবিউশন সেলস অফিসারদের (ডিএসও) ভূমিকা ও স্থানীয় সংযোগকে গুরুত্ব দিয়ে পরিচালিত ‘ঈদ ক্যাম্পেইন উইথ বিকাশ ডিএসও’ গোল্ড অ্যাওয়ার্ড জিতেছে “ইনফ্লুয়েন্সার, অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিটি লিডার অ্যাক্টিভেশন” ক্যাটাগরির “বেস্ট ইউজ অফ কমিউনিটি লিডারস/অপিনিয়ন লিডারস” সাব ক্যাটাগরিতে। আর সাধারণ মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করার মাধ্যমে প্রাতিষ্ঠানিক আর্থিক সেবায় যুক্ত করায় ‘বিকাশ সেভিংস ক্যাম্পেইন’ সম্মাননা পেয়েছে “মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন চ্যানেলস” ক্যাটাগরিতে।

রুরাল মার্কেটিং অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (আরএমএআই) প্রবর্তিত ‘ফ্লেম অ্যাওয়ার্ডস এশিয়া’ মূলত এশিয়ার উদীয়মান বাজারগুলোতে কার্যকর মার্কেটিং স্ট্র্যাটেজি, উদ্ভাবন, প্রযুক্তি, পরিচালনা, কমিউনিটি এনগেজমেন্ট ও সামাজিক প্রভাব ফেলা উদ্যোগগুলোকে ২০০৫ সাল থেকে স্বীকৃতি দিয়ে থাকে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর