Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে শহিদ ও নির্যাতিত পরিবারের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৬:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী: ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও সন্ত্রাসীদের গ্রেফতার এবং বিচার দাবিতে নীলফামারীতে মানববন্ধন করা হয়েছে।

রোববার (২২ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহিদ ও নির্যাতিত পরিবারগুলোর সদস্যরা এ মানববন্ধনের আয়োজন করেন। এতে অংশ নেন জেলার বিশিষ্ট আইনজীবী, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তব্য দেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, সেক্রেটারি অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী, অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদসহ শহিদ পরিবারের সদস্যরা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, ‘নির্যাতিত পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। আইনের শাসন ভেঙে পড়েছে। যারা নির্যাতন চালাচ্ছে— তারা আজও বিচারের বাইরে। এ সময় বক্তারা সকল নির্যাতনের বিচার এবং দোষীদের শাস্তির দাবি জানায়।

সারাবাংলা/এসআর