Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছেলেকে ঢাবিতে ভর্তির আশ্বাসে মায়ের টাকা-গহনা হাতিয়ে ধরা

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৭:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে অভিভাবকের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ জুন) রাতে নগরীর কোতোয়ালি থানা পুলিশ ঢাকার ফকিরাপুল থেকে ওই যুবককে গ্রেফতার করে।

গ্রেফতার জাবেদ হোসেন চৌধুরী ওরফে জাহিন (৪২) ফেনীর দাগন ভূঁইয়া এলাকার বাসিন্দা। তিনি নিজেকে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কখনো বিমানবাহিনীর কর্মকর্তা, কখনো সরকারি কর্মকর্তা ও গার্মেন্টস মালিক পরিচয় দিয়ে প্রতারণা করতেন বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম সারাবাংলাকে বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে চট্টগ্রামের এক নারীর সঙ্গে পরিচয় হয় জাবেদের। নিয়মিত কথাবার্তার মাধ্যমে তাদের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে ওঠে। ওই নারীর ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে গত ২৮ মে জাবেদ এক লাখ ৬২ হাজার টাকা হাতিয়ে নেন।’

বিজ্ঞাপন

‘ওই নারী বিশ্বাস করে তাকে নিজের ১২ ভরি পুরাতন স্বর্ণালঙ্কার দেন, যেগুলো পাল্টে ২২/২৪ ক্যারেটের গহনা তৈরি করে দেওয়ার কথা বলেছিল জাবেদ। পরে সেই স্বর্ণালঙ্কারগুলো জাবেদ কাস্টম কর্মকর্তা পরিচয় দিয়ে নগরীর হাজারি গলির একটি সোনার দোকানে বিক্রি করে।’

ওসি জানান, ওই নারীর অভিযোগ পেয়ে জাবেদকে গ্রেফতারের পর হাজারি গলিতে শাহ আমানত ‍জুয়েলার্সে অভিযান চালিয়ে আট ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

আরো