Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক সিইসি নুরুল হুদা ডিবি কার্যালয়ে

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ২১:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে উত্তরা পশ্চিম থানা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে।

রোববার (২২ জুন) রাত সাড়ে ৮টার দিকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গ্রেফতারের পর সাবেক সিইসি নুরুল হুদাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাকে আগামীকাল আদালতে তোলা হতে পারে।’

এর আগে এদিন সন্ধ্যায় রাজধানীর উত্তরায় নুরুল হুদাকে আটক করে তার গলায় জুতার মালা পরান কথিত জনতা। এর পর উত্তরা-পশ্চিম থানার পুলিশ এসে তাকে হেফাজতে নিয়ে যায়। পরে তাকে সকালে করা বিএনপির মামলায় গ্রেফতার দেখানো হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/পিটিএম