Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৬ ১০:২৭

রাজশাহী: রাজশাহীর বেলপুকুর থানা এলাকায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে মোহন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় বেলপুকুরের ভড়ুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পথচারীরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোহন নওগাঁ জেলার পত্নীতলা থানার অস্থি কোমলপুর গ্রামের তুলশির ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় বেলপুকুর থানাধীন ভড়ুয়াপাড়া এলাকায় বাস-মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন মোহন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তার মৃত্যু হয়েছিল বলে পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

বিজ্ঞাপন

এ বিষয়ে বেলপুকুর থানায় জানতে জানতে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

 

বিজ্ঞাপন

আজ বিদ্যুৎ থাকবেনা যেসব এলাকায়
১২ অক্টোবর ২০২৬ ১১:৫২

আরো

সম্পর্কিত খবর