Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘চীন সফরে ২ দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ২৩:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: চীন সফরে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

রোববার (২২ জুন) রাতে চীনের উদ্দেশে রওনা হওয়ার আগে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘পাঁচ দিনের এই সফরে চীনের কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক হবে। চীন অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ, তাদের এ শক্তি কাজে লাগাতে পারলে বাংলাদেশও অর্থনৈতিকভাবে উপকৃত হবে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দলে আছেন— দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডা. এ জে এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ঈসমাইল জবিউল্লাহ, সুকোমল বড়ুয়া, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

বিজ্ঞাপন
সারাবাংলা/এজেড/পিটিএম
বিজ্ঞাপন

আরো