Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাতারে মার্কিন নাগরিকদের আশ্রয় নেওয়ার নির্দেশ


২৩ জুন ২০২৫ ১৮:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস সেখানকার মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে। দূতাবাস এই নির্দেশনাকে ‘অত্যন্ত সতর্কতামূলক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে। তবে, এর কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি। খবর আল-জাজিরা।

উপসাগরীয় এই দেশটিতে সুবিশাল আল উদিদ বিমান ঘাঁটি অবস্থিত; যেখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এটি মার্কিন সেন্ট্রাল কমান্ড-এর অগ্রবর্তী সদর দফতর হিসেবেও কাজ করে। এই নির্দেশনার ফলে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাকর পরিস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠেছে।