Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে সখীপুরে ৩ মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ১৯:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে তালিমঘর এলাকার তোফাজ্জল হোসেন তালীমুল কুরআন মাদরাসা ও এতিমখানা থেকে তিনজন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

রোববার (২২ জুন) দিবাগত রাতে ওই মাদরাসা থেকে তারা নিখোঁজ হয়।
‎
‎নিখোঁজ শিক্ষার্থীরা হলো- উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়ার নাজিবুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (১৫), বাজাইল গ্রামের সেলিম হোসাইনের ছেলে মমিনুল ইসলাম মারুফ (১৬) এবং মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের আলাল মিয়ার ছেলে রবিউল ইসলাম (১৫)।

তোফাজ্জল হোসেন তালীমুল কোরআন মাদরাসার সুপার মো. নুরুল ইসলাম জানান, ভোর রাত ৪টার দিকে শিক্ষার্থীদের ছবক দেওয়ার জন্য ডাকা হয় তখন এই তিন শিক্ষার্থীকে অনুপস্থিত পাওয়া যায়। অনেক সময় শিক্ষার্থীরা রাগ করে মাদরাসা থেকে পালিয়ে যায় সেটি চিন্তা করে শিক্ষার্থীর অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

নিখোঁজ সামিউল ইসলামের বাবা নাজিবুল ইসলাম বলেন, ভোর রাতে মাদরাসা থেকে আমাকে জানানো হয় আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না। সকালে খোঁজ নিয়ে জানতে পারি তক্তার চালা বাজার থেকে সিএনজি যোগে তারা মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার ঢাকা-টাঙ্গাইল রোডে গিয়ে নেমেছে। আমরা আমাদের সকল আত্মীয়ের বাড়িতে খোঁজ করছি। কিন্তু কোথাও তাদের খোঁজ পাওয়া যায়নি।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়া জানান, এখনও অভিযোগ পাইনি, অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো