Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে রামেক পরিচালকের মিটিংয়ের অভিযোগ, কার্যালয় ঘেরাও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৬ ১২:১৮ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ১৪:২১

ঘটনাস্থলের চিত্র।

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিচালকের সঙ্গে গোপনীয় মিটিংয়ের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রামেক শাখা কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদককে পরিচালকের কার্যালয়ে অবরুদ্ধ রাখা হয়েছে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক অবস্থান নিয়েছে। শিক্ষার্থী-চিকিৎসকদের দাবি, ছাত্রলীগকে মদদ দিচ্ছে কর্তৃপক্ষ।

অবরুদ্ধরা হলেন রামেক শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সভাপতি ডা. শুভ সরকার এবং সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা।

হাসপাতাল সূত্রে জানা যায়, আজ সকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রামেক শাখার শীর্ষ এই দুই নেতা হাসপাতাল পরিচালকের কার্যালয়ে প্রবেশ করে মিটিং করছেন এমন খবর জানাজানি হলে শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা পরিচালকের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ ও কার্যালয় ঘেরাও করেন। বর্তমানে কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ আছেন ওই নেতারা। সেখানে হাসপাতাল পরিচালকও উপস্থিত রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞাপন