Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবিতে ২টি ককটেল বিস্ফোরণ, আহত ২

ঢাবি করেস্পন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৬ ১৫:০৪ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ১৫:১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত গাড়িচালক। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ও শ্যাডোতে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দু’জন আহত হয়েছেন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এই ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সোয়া ২ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের একজন গাড়িচালক। তিনি গুরুতর আহত। এ ছাড়া, একজন শিক্ষার্থী রয়েছেন। গুরুতর আহতকে গাড়িচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন দু’টি ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রোক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

বিস্ফোরণে কেউ আহত হয়েছেন কি না? জানতে চাইলে প্রক্টর বলেন, ‘সেখানে একজন গাড়িচালক গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।’

 

বিজ্ঞাপন

আহ্বান
১০ নভেম্বর ২০২৬ ১৯:০৮

আরো

সম্পর্কিত খবর