হে নওজোয়ানের দল
অন্ধকারের যাত্রা পাড়ি
দিতে হবে বিশাল
এক সমুদ্রের পথ।
সময় নাই, সময় নাই
যাত্রা হলো দেরি
ভয়কে করতে হবে জয়।
অন্ধকারের শেষে
ভোরের আলো আসবেই
সোনালী আলোর বেশে।
অন্ধকারকে শিরোচ্ছেদ করে,
আলো ছিনিয়ে আনবে
নওজোয়ানের দল,
ভোর হতে একটু বাকী
সময়ের আগে চলরে চল
হে নওজোয়ানের দল।
আহ্বান
রোজিনা ইয়াসমিন ডানা
১০ নভেম্বর ২০২৬ ১৯:০৮ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ১৯:১৬
১০ নভেম্বর ২০২৬ ১৯:০৮ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ১৯:১৬
সারাবাংলা/এএসজি