Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে তিতুমীর কলেজে ছাত্রশক্তির বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেট
১০ নভেম্বর ২০২৬ ২৩:২৪ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ২৩:৫৫

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে সরকারি তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানান। একই সঙ্গে ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার যেকোনো সম্ভাবনা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দেন তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ছাত্রশক্তির নেতাকর্মীরা কলেজের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল খান বলেন, ‘সন্ত্রাসী ছাত্রলীগ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সভাপতির ওপর হামলা করেছে। লীগের রাজনীতি মানেই সন্ত্রাসী কর্মকাণ্ড। তারা বিগত শাসনামলে স্বৈরতন্ত্র কায়েম করেছিল। বাংলাদেশকে ভারতের একটি সেবাদাসে পরিণত করেছিল।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ডিসেম্বরে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা সব ছাত্রসংগঠন একসঙ্গে মিলে রুখে দেবে। একই সঙ্গে ওসমান হাদি হত্যা এবং জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার এ সরকারকে করতে হবে।’

এদিকে, এর আগে সন্ধ্যায় তিতুমীর কলেজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও দফায় দফায় মিছিল করে ছাত্রদল। এ সময় তারা ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।

এ ছাড়া বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তিতুমীর কলেজ শাখার উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত সোমবার (৯ নভেম্বর) ভোরে তিতুমীর কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই স্থানে রাত ১০টার দিকে আবারও ককটেল বিস্ফোরণ হয়। এ ঘটনায় ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে দুজনকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁদের বনানী থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সারাবাংলা/এসএইচএস/এসএস
বিজ্ঞাপন

শ্যামলীতে চলন্ত বাসে আগুন
১০ নভেম্বর ২০২৬ ২২:২০

আরো

সম্পর্কিত খবর