ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে চালানো ক্ষেপণাস্ত্র হামলা আবাসিক এলাকা থেকে দূরে ছিল।
পরিষদ এক বিবৃতিতে বলেছে, ‘এই পদক্ষেপ বন্ধুসুলভ ও ভ্রাতৃপ্রতিম কাতার এবং তার জনগণের জন্য কোনো হুমকি নয়। ইসলামিক রিপাবলিক অব ইরান কাতারের সঙ্গে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’
তবে, কাতার এই হামলাকে তাদের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে।