
কাতারে আল-উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই হামলা আন্তর্জাতিক আইন ও সুসম্পর্কের নীতির সুস্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে আরও বলা হয়, এটি একটি নিন্দনীয় ঘটনা, যা কোনো পরিস্থিতিতেই যৌক্তিক নয়। খবর আল জাজিরার।