Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি এখন কার্যকর— দাবি ট্রাম্পের


২৪ জুন ২০২৫ ১২:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি এখন কার্যকর রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ সময় সকাল ১১টা ৮ মিনিটে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে পোস্ট করে এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

তিন লিখেছেন, ‘যুদ্ধবিরতি এখন কার্যকর রয়েছে। অনুগ্রহ করে এর লঙ্ঘন করবেন না!’

পোস্টেটির শেষে নির্বাহী আদেশে সই দেওয়ার মতো করে লিখেছেন ‘ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস’।