জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা আইএইএ-এর প্রধান রাফায়েল গ্রোসি ইসরায়েল-ইরান যুদ্ধবিরতির খবরকে স্বাগত জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে গ্রোসি উল্লেখ করেন, তিনি দ্রুতই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে দেখা করার আশা করছেন।
গ্রোসি আরাকচিকে চিঠি লিখে আইএইএ এবং ইরানের মধ্যে সহযোগিতা পুনরায় শুরু করার জন্য অনুরোধ করেছেন।
তিনি আরও আশা প্রকাশ করেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যে দীর্ঘদিনের বিতর্ক চলছে, তার একটি কূটনৈতিক সমাধান হবে।