ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাঈ জানিয়েছেন, কাতারের আল উদেইদ সামরিক ঘাঁটিতে চালানো ক্ষেপণাস্ত্র হামলা ছিল জাতিসংঘের সনদ ৫১ ধারা অনুযায়ী একটি বৈধ আত্মরক্ষামূলক পদক্ষেপ।
ইসমাঈল বাঘাঈ ‘এক্স’ (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে লিখেছেন, রোববার (২২ জুন) যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বের ওপর বিনা প্ররোচনায় আগ্রাসন চালিয়েছিল। তারই প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
বাঘাঈ আরও জোর দিয়ে বলেন, ‘ইরান তাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।’ তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে “বিভাজন” সৃষ্টির চেষ্টা করছে।