
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ইরানের ওপর নতুন হামলা চালানো থেকে কঠোরভাবে বিরত থাকতে সতর্ক করেছেন। এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ‘তীব্র হামলার’ পরিকল্পনার কথা জানিয়েছিল। খবর আল-জাজিরা।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ স্পষ্ট ভাষায় লিখেছেন, ‘ইসরায়েল, ওই বোমাগুলো ফেলো না। যদি ফেলো, এটা হবে একটি গুরুতর লঙ্ঘন। তোমাদের পাইলটদের এখনই ফিরিয়ে আনো!”