
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, তেহরানে সর্বশেষ সামরিক অভিযানের পর ইসরায়েল ইরানের ওপর আর কোনো হামলা চালাবে না। এই সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পরই নেওয়া হয়েছে। খবর আল-জাজিরা।
বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ইরানের আগের কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানের কাছে একটি রাডার স্থাপনা ধ্বংস করেছে। তবে, ট্রাম্পের সঙ্গে আলোচনার পর নেতানিয়াহু ‘আরও হামলা চালানো থেকে বিরত রয়েছেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল ‘যুদ্ধের সমস্ত উদ্দেশ্য অর্জন করেছে’ এবং যুদ্ধবিরতির স্থিতিশীলতা নিয়েও আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।