Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১৯:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: সাতক্ষীরায় একটি পুকুর থেকে তারামন বিবি (৬৫) নামের এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সাতক্ষীরা সদর ধুলিহর ইউনিয়নের জেয়ালা গ্রামে ভাসমান অবস্থায় ওই নারীর মরদেহটি উদ্ধার করে তার ছেলে মো. আহাদ আলী।

নিহত তারামন বিবির নাতি মিলন হোসেন বলেন, আমার দাদী প্রতিদিন সকালে পুকুরে কাপড় ধুতে যেতেন। আজও তিনি কাপড় ধুতে গিয়ে আর ঘরে ফেরেননি। পরে পুকুর পাড়ে গিয়ে দেখি তার মরদেহ ভাসছে। আমাদের ধারণা, অসাবধানতাবশত পুকুরের ঘাটলা থেকে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

সারাবাংলা
বিজ্ঞাপন

আরো