
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানে ‘রেজিম চেঞ্জ’ বা সরকার উৎখাতে আগ্রহী নন। তার মতে, এমন পদক্ষেপ ওই অঞ্চলে অস্থিরতা ডেকে আনবে। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পের এই মন্তব্য তার কয়েক দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি পোস্টের সঙ্গে সাংঘর্ষিক।
আল জাজিরার খবর অনুযায়ী, রোববার (২২ জুন) ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লিখেছিলেন, ‘‘সরকার উৎখাত’ শব্দটি রাজনৈতিকভাবে সঠিক না হলেও, যদি বর্তমান ইরান সরকার ‘ইরানকে আবার মহান করে তুলতে না পারে’, তাহলে কেন শাসন পরিবর্তন হবে না???”