Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে জাল প্রবেশপত্রে পরীক্ষা দিতে এসে ধরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ১৫:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট: এইচএসসি পরীক্ষার প্রথম দিনে সিলেটে জাল এডমিট কার্ড (প্রবেশপত্র) নিয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়েছেন এক ছাত্রী। বৃহস্পতিবার (২৬ জুন) সিলেট সরকারি কলেজ কেন্দ্রে এমন ঘটনা ঘটে।

জাল এডমিট কার্ডসহ মোছা. তাহমিনা আক্তার নামের ওই ছাত্রীকে আটক করেন ডিউটিরত শিক্ষকরা। পরে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি মদন মোহন কলেজের শিক্ষার্থী বলে দাবি করেছেন।

প্রবেশপত্র দুইটি।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্র যাচাই/বাচাইয়ের সময় ডিউটিরত শিক্ষকের চোখে ধরা পড়ে, দুটি এডমিট কার্ডে একই রোল নম্বর ও তথ্য রয়েছে। দুজনই নিজেদের মদন মোহন কলেজের শিক্ষার্থী বলে পরিচয় দেন। যাচাই-বাছাই শেষে প্রকৃত পরীক্ষার্থী ফয়জিয়া আক্তারকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়, আর ভুয়া এডমিট কার্ডসহ ধরা পড়েন তাহমিনা।

বিজ্ঞাপন

জিজ্ঞাসাবাদে তাহমিনা জানান, নির্ধারিত সময়ের মধ্যে ফি দিতে না পারায় তার ভাই এক দালালের মাধ্যমে টাকা জমা দেন এবং সেখান থেকেই এডমিট কার্ড সংগ্রহ করেন। পরে কেন্দ্রে এসে বুঝতে পারেন, সেটি ছিল জাল।

তিনি বলেন, ‘আমি কিছুই জানতাম না, সবকিছু আমার ভাই করেছে। এখন তিনি হাসপাতালে ভর্তি।’

সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম মাঈনুল হোসেন সারাবাংলাকে জানান, ‘ছাত্রীটি যদি প্রতারণার শিকার হয়ে থাকে, তাহলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে মানবিক বিবেচনায় তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।’

সারাবাংলা/এনজে