Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৫৯

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৬ ১২:২৯

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আকতার হোসেন বলেন, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩৪ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৯২ জন, মতিঝিল বিভাগ ৪৯ জন, তেজগাঁও বিভাগ ১৯৬ জন, মিরপুর বিভাগ ২৬৩ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৪০ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৩ জনকে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

তিনি জানান, অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, ১টি দেশীয় ওয়ান শুটারগান, ২২ কেজি ৮৯৬ গ্রাম গাঁজা, ১টি কলকী, ১৭০ পিস ইয়াবা, ৬১০০ পিস ট্যাপেন্টাডল, ১৪৯ ক্যান বিয়ার, ১টি মোটরসাইকেল, ৭৯০ প্যাকেট বিদেশি সিগারেট, ১.৫ আনা ওজনের ১টি স্বর্ণের কানের দুল, ৯টি মোবাইল ফোন, নগদ ৩৭ হাজার ৫৮০ টাকা ও ১জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর