Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঝটিকা মিছিল: আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ১৫:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার নেতৃত্বে দুই মাস আগে নগরীতে ঝটিকা মিছিল হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) নগরীর আছাদগঞ্জ এলাকায় নিজ বাসা থেকে তাকে কোতোয়ালী থানা পুলিশ গ্রেফতার করেছে।

গ্রেফতার সামছুদ্দিন ছিদ্দিকী (৪৫) আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম সারাবাংলাকে জানান, গত ২৪ এপ্রিল সামছুদ্দিন ছিদ্দিকীর নেতৃত্বে নগরীর সিআরবি এলাকায় সরকার বিরোধী শ্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের হয়, যাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরাও ছিলেন। তারা লাঠিসোঠা, ইট-পাটকেল নিয়ে মিছিল করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছিল।

বিজ্ঞাপন

এ ঘটনায় পুলিশ সন্ত্রাস বিরোধী আইনে কোতোয়ালী থানায় মামলা করেছিল। ওই মামলায় সামছুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে বলে ওসি জানান।

সারাবাংলা/আরডি/এমপি