Saturday 14 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে ৫ শতাধিক সাইকেল নিয়ে মাদকবিরোধী র‍্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৬ ১৬:১২

৫ শতাধিক সাইকেল নিয়ে মাদকবিরোধী র‍্যালি।

নীলফামারী: ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে নীলফামারীতে পাঁচ শতাধিক সাইকেল নিয়ে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে জেলার ডোমার উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে যুবসমাজ এবং ছাত্রদল নেতা আশরাফুল আলম আশরাফের যৌথ উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়। ইউনিয়নের পাঙ্গা চৌপথী থেকে শুরু হওয়া র‍্যালিটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

অংশগ্রহণকারীরা জানান, যুবসমাজকে মাদকের ভয়াবহতা বিষয়ে সচেতন করা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এ সাইকেল র‍্যালি আয়োজন করা হয়েছে। এমন কর্মসূচি প্রতিটি এলাকাতেই হওয়া উচিত।

বিজ্ঞাপন

আয়োজক ছাত্রদল নেতা আশরাফুল আলম আশরাফ বলেন, ‘সারাদেশের মতো ডোমার উপজেলার আনাচেকানাচেও মাদকের বিস্তার ঘটছে। বিশেষ করে পাঙ্গা মটকপুরে মাদককারবারিরা মাথাচাড়া দিয়ে উঠেছে। এতে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তরুণদের মাদকের পথ থেকে ফেরানো এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যুবসমাজকে সঙ্গে নিয়ে পাঁচ শতাধিক সাইকেলের অংশগ্রহণে এ র‍্যালির আয়োজন করা হয়েছে।’

বিজ্ঞাপন

মনখারাপের খাতা বন্ধ থাকুক আজ!
১৪ নভেম্বর ২০২৬ ১৫:৫৮

আরো

সম্পর্কিত খবর