Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লঘুচাপের প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৫ ১১:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালী: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজের পাশাপাশি কিছুটা উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর।

এদিকে, লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে গত দুইদিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাতাসের চাপও কিছুটা বেড়েছে। উপকূলীয় এলাকায় দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি জানান, পটুয়াখালীর পায়রাসহ দেশের চার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এছাড়া দক্ষিণপূর্ব দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালীসহ দেশের সাত নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

সারাবাংলা/এসডব্লিউ