Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ০৯:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: জেলার কুমারখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আমির হামজা (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে৷

রোববার (২৯ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল বোর্ড অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আমির হামজা একই এলাকার হাবিবুর রহমানের ছেলে। সে কুমারখালী পৌর এলাকার বাটিকামারা ফয়জুল করীম উলুম মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল৷

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আমির হামজা গোসল করার জন্য পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ