Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

একবার ফোন চার্জ দিতে কত টাকা খরচ হয়?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৯ জুলাই ২০২৫ ১৬:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমাদের হাতে থাকা ছোট্ট স্মার্টফোনটি ছাড়া আমাদের সময় আমরা চিন্তায় করতে পারি না। তাইতো প্রিয় ফোনটির চার্জ শেষ হওয়ার আগেই আমরা চার্জ দিয়ে থাকি। কখনো দিনে ১ বার বা ২ বার চার্জ দেয়া হয়। কিন্তু এই যে দিনে বার বার ফোন চার্জ দেয়া, এতে আপনি কি জানেন, প্রতিদিন স্মার্টফোন চার্জ দিতে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

আজ জানবো এই বিষয়ে…

জানা মতে, সাধারণত ৫ থেকে ২০ ওয়াটের মধ্যেই হয় এখনকার ফোনের চার্জার। তবে ফাস্ট চার্জিংয়ের জন্য ১৮-২০ ওয়াটের চার্জারও দেয়া হয় কিছু ফোনের সঙ্গে। এই চার্জারগুলি খুব দ্রুত ফোন চার্জ করতে পারে।

ফোনের মডেল এবং চার্জারের ওপর নির্ভর করে কত দ্রুত সেটি চার্জ হবে। তবে সাধারণত একটি ফোন চার্জ হতে ১ ঘণ্টা মতো সময় নেয়। ফাস্ট চার্জিং হলে আরও কম সময় লাগে যদিও।

বিজ্ঞাপন

যদি বলা হয়, ফোন চার্জ করতে একেবারেই বিদ্যুৎ খরচ হয় না, তা হলে ভুল বলা হবে। ১০ ওয়াটের চার্জার দিয়ে ২ ঘন্টায় ফোন চার্জ করলে বিদ্যুৎ খরচ হবে = ১০ ওয়াট × ২ ঘন্টা = ২০ ওয়াট (ওয়াট-ঘন্টা) = ০.০২ ইউনিট। অর্থাৎ ফোন একবার চার্জ করতে মাত্র ০.০২ ইউনিট বিদ্যুৎ খরচ হবে।

রোজ একবার ২ ঘণ্টা করে ফোন চার্জ দিলে ০.০২ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। সুতরাং বছরে খরচ হবে ০.০২ × ৩৬৫ = প্রায় ৭ থেকে ১০ ইউনিট বিদ্যুৎ। এবার আপনার এলাকায় বিদ্যুতের ইউনিট কত করে তার উপর নির্ভর করছে মোট খরচ।

উধাহরণস্বরূপ, যদি এলাকায় প্রতি ইউনিট ১০ টাকা হয়, তা হলে বছরে ফোন চার্জ দিতে গিয়ে ১০ টাকা ইউনিট x ১০ ইউনিট= ১০০ টাকা আপনার খরচ হতে পারে।

এছাড়া আমরা ফোন যখন চার্জে থাকে কিন্তু চার্জারটি প্লাগ ইন থাকে, তখনও কিছু বিদ্যুৎ খরচ হয়। আপনার বিদ্যুৎ বিল যাতে না বাড়ে, তার জন্য ফোন চার্জ করার পর চার্জারটি খুলে রাখুন।

সারাবাংলা/এনএল/এএসজি