Monday 19 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে খালে মিলল প্রতিবন্ধী শিশুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১৩:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের দুইদিন পর খাল থেকে আরিফ হোসেন (১৪) নামে এক মানসিক প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের খাল থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত আরিফ হোসেন উপজেলার পরকোট ইউনিয়নের পাটোয়ারী বাড়ির জামাল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, আরিফ মাঝেমধ্যে রাতে বাড়িতে আসতো না। প্রায় বাড়ির বাইরে থাকত। রাতে বাড়িতে না এসে পরের দিন সকালে বাড়িতে চলে আসত। গত শনিবার রাতে আরিফ বাড়িতে না আসায় রোববার সকাল থেকে তার পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করে। আজ (সোমবার) সকালে স্থানীয় লোকজন উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের খালের পানির উপরে ভাসমান একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেয় স্থানীয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে তার মা থানায় এসে ছেলের মরদেহ দেখে ছেলের পরিচয় নিশ্চিত করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, শিশুর মরদেহ খালের পানিতে উপুড় হয়ে ছিল। এতে শরীরের বিভিন্ন অংশসহ চোখ,মুখ ফুলে যায়। শরীরে এ পর্যন্ত কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সারাবাংলা/এসডব্লিউ