Monday 19 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১৫:০৮

প্রতীকী ছবি: সারাবাংলা

নরসিংদী: নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের বাগহাটা টেকপাড়া গ্রামে মাদক ব্যবসায়ী দুলালের বাড়িতে এক যুবককে আটকে রেখে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে।

নিহত যুবক সাজিদ হোসেন (২২) বাগহাটা গ্রামের আব্দুল আজিজের ছেলে। তার বিরুদ্ধেও বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকালে ঘটনাস্থলে শেখেরচর ফাঁড়ীর ও সদর থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্বজনদের অভিযোগ, দুলাল ও তার সহযোগীরা সাজিদকে বাড়িতে আটকে রেখে নির্যাতন করে হত্যা করে পালিয়ে যায়। তাকে পাঁচদিন ধরে নির্যাতন করেছে। তাকে বাঁচাতে নগদ ৫০ হাজার টাকা দিতে বলা হয়েছিল। আমাদের কাছে টাকা না থাকায় দুলাল বাড়ির দলিল নিতে চেয়েছিল। গতকাল তার বাড়িতে গেলেও দেখতে দেয়নি তারা।

বিজ্ঞাপন

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের শিকার হওয়া যুবকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সেই সঙ্গে যাদের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে তারাও চিহ্নিত মাদক ব্যবসায়ী। তবে কি কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করছে পুলিশ।

সারাবাংলা/এনজে