Tuesday 20 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঐকমত্য কমিশনের ১৬তম দিনের বৈঠক চলছে

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ১৩:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৬তম দিনের বৈঠক চলছে।

সোমবার (২১ জুলাই) বেলা ১২টার কিছু পরে এই বৈঠক শুরু হয়ে এখনো চলছে। বৈঠকে অংশগ্রহণ করেন বিএনপি-জামায়াতসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বৈঠকে সভাপতিত্ব করেন।

আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে উচ্চকক্ষের গঠন পদ্ধতি ও কার্যক্রম । এর আগে এই বিষয় নিয়ে তিন দিন আলোচনা হয়েছে। আলোচনায় উঠে এসেছে, একটি শক্তিশালী উচ্চকক্ষের মাধ্যমে গণতান্ত্রিক চর্চাকে আরও কার্যকর ও স্বচ্ছ করা সম্ভব।

আলোচনায় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত আছেন।

বিজ্ঞাপন

বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং আরও অনেকে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ