
রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের ওপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রক্তদাতাদের জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের গেটে একটি হেল্প ডেস্ক চালু করেছে দলটি।
সোমবার (২১ জুলাই) বিকেলে এনসিপির উদ্যোগে স্থাপন করা এই ডেস্কে কাজ করছে কুইক রেসপন্স টিম। তারা বার্ন ইউনিটে আসা স্বেচ্ছায় রক্তদাতাদের নাম, মোবাইল নম্বর ও রক্তের গ্রুপ সংগ্রহ করছে। সেখান থেকে আহতদের স্বজনদের তথ্য সহায়তা দেওয়া হচ্ছে। এ ছাড়া, আহতদের সেবায় একদল চিকিৎসক নিয়ে এনসিপি একটি মেডিকেল টিমও গঠন করেছে।