
রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের ওপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
সোমবার (২১ জুলাই) বিকেলে কমিশনের ১৬তম দিনের আলোচনায় এ শোক জানানো হয়। এ সময় দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনের পরবর্তী অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। কমিশনের সভায় উপস্থিত রাজনৈতিক নেতা ও সদস্যরা বিশেষ প্রার্থনায় অংশ নেন।
সভায় বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।