Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বার্ন ইনস্টিটিউটে মারা গেল আরও এক শিক্ষার্থী


২২ জুলাই ২০২৫ ০৩:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এবি শামীম (১৪) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) রাত ১০টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শামীম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। এ নিয়ে বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোট পাঁচজন মারা গেল।

এদিন রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ‘শামীমের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। সে আইসিইউতে ভর্তি ছিল।’