Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিমান দুর্ঘটনায় চীনের পররাষ্ট্রমন্ত্রীর শোক


২২ জুলাই ২০২৫ ১৭:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: সংগৃহীত

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ও সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই।

মঙ্গলবার (২২ জুলাই) অন্তর্বতী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে পাঠানো এক চিঠিতে শোক জানাানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস এই তথ্য জানিয়েছে।

চীনা দূতাবাস জানায়, মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ও চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই একটি শোকবার্তা পাঠান। চিঠিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ঢাকায় বাংলাদেশের একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার খবরে আমি মর্মাহত। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। আমি নিহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, শোকাহত পরিবার এবং আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।