Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাইলস্টোন ট্রাজেডিতে এগিয়ে আসা চিকিৎসকদের ধন্যবাদ জেডআরএফ’র


২২ জুলাই ২০২৫ ১৯:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় যে সকল চিকিৎসক আহতদের পাশে দাঁড়িয়েছেন, চিকিৎসায় নিয়োজিত রয়েছেন, নানাভাবে সাহায্য-সহযোগিতা করেছেন এবং এখনো করছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন-জেডআরএফ।

মঙ্গলবার (২২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জেডআরএফ’র নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার এ ধন্যবাদ জানান।

বার্তায় বলা হয়, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে আপনাদের এমন মানবিক সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতে জাতির যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে আপনাদের এমন তৎপরতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস। আপনার সবার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।