ফরিদপুর: ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত রাইসার কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিমানবাহিনী।
শনিবার (২ আগস্ট) বাদ যোহর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাজড়া কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিমানবাহিনীর পক্ষ হতে পুষ্পমাল্য অর্পণ করেন স্কোয়াড্রন লিডার মো. জিহাদুল ইসলাম। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিমানবাহিনীর ফ্লাইং অফিসার রুদাবা কামাল, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল, নিহত রাইসার বাবা মো. সাহাবুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
পরে নিহত রাইসার আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে বাজড়া শামসুল উলুম মাদরাসা ও ইয়াতিমখানার শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ২১ জুলাই রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে আগুনে দগ্ধ হয়ে তৃতীয় শ্রেনির শিক্ষার্থী রাইসা মনি মৃত্যুবরণ করে।

নিহত রাইসার কবর।