Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

জুলাইয়ের এক বছর পর এসেও আমরা বিচার পাইনি : হান্নান মাসউদ

স্টাফ করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ১৮:৫৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, ‘আজ জুলাইয়ের এক বছর পর এসেও আমরা বিচার পাইনি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সেই মায়ের কাছে, যিনি তার সন্তান হারিয়েছেন। শহিদ জসিমের কন্যা ধর্ষণের পর আত্মহত্যা করেছে—তবুও আমরা থেমে যাইনি, থেমে যাবো না। এনসিপি লড়বে। এ দেশে ন্যায়বিচারের জন্য এনসিপি লড়বে। আমরা দুর্বল নই।’

রোববার (৩ জুলাই) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে জুলাই বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত জনসমাবেশ তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ আরও বলেন, ‘আজ আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে স্বাধীনতা ও নিরাপত্তা চাইছি, যেখানে দমন-পীড়নের চিহ্ন এখনও স্পষ্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র চলছে, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। কিন্তু এ লড়াইকে থামানো যাবে না।’

বিজ্ঞাপন

সমাবেশে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’-ঘোষণায় এনসিপি নেতারা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সাংবিধানিক সংস্কারসহ বিভিন্ন খাতে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তারা জানান, সমাজে সমতা, মানবাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই তারা অব্যাহত রাখবেন।

সমাবেশে বিপুল সংখ্যক সাধারণ মানুষ, তরুণ, ছাত্রছাত্রী, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের পোস্টার ও ব্যানার নিয়ে দমন-পীড়নের অবসান ও ন্যায়বিচারের দাবিতে স্লোগান দিতে দেখা যায়।

সারাবাংলা/এফএন/এসএস