Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

আজ শহিদ ভাইদের বিচার চাইতে এসেছি: সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ১৯:১৬
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আজ থেকে ১ বছর আগে খুনি হাসিনার পতন চাওয়া হয়েছিল। এখনও আমরা বিচার পাইনি। আমরা আর হতাশ হতে চাই না। হতাশার কথা বলতে চাই না। আজ আমি শহিদ ভাইদের বিচার চাইতে এসেছি।

রোববার (৩ জুলাই) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে জুলাই বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষ্যে এনসিপি আয়োজিত জনসমাবেশ তিনি এসব কথা বলেন।

সারজিস আরও বলেন, আজ আমরা মৌলিক সংস্কার চাইতে এসেছি। শহিদ পরিবারের পুনর্বাসন চাই। আমরা মুজিববাদি সংবিধান ভেঙেচুরে, নতুন সংবিধান চাইতে এসেছি।

সমাবেশে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’-ঘোষণায় এনসিপি নেতারা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সাংবিধানিক সংস্কারসহ বিভিন্ন খাতে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তারা জানান, সমাজে সমতা, মানবাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই তারা অব্যাহত রাখবেন।

বিজ্ঞাপন

সমাবেশে বিপুল সংখ্যক সাধারণ মানুষ, তরুণ, ছাত্রছাত্রী, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের পোস্টার ও ব্যানার নিয়ে দমন-পীড়নের অবসান ও ন্যায়বিচারের দাবিতে স্লোগান দিতে দেখা যায়।

সারাবাংলা/এফএন/এসএস